দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফুটবল বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
সোমবার (৬ জুলাই) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে দলের প্রতি নিজের সমর্থনের কথা জানান তিনি।
পোস্টের ক্যাপশনে তটিনী লেখেন, দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সবসময় আমি আমার দলের সঙ্গেই থাকব।
ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে নিজের হতাশার প্রকাশ করেন তিনি।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড।
ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ আটে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে হালান্ডের দুই গোলে সেই স্বপ্ন ভেঙে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ব্রাজিলের এই বিদয়ে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো হতাশ হয়েছেন তটিনীও। তবে ফল যাই হোক, প্রিয় দলের প্রতি নিজের সমর্থন অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন তিনি।
জে আই